পাকিস্তানে বিমান হামলায় আট জার্মান জঙ্গি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল সোমবার রাতে পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে যুক্তরাষ্ট্রের একটি চালকবিহীন বিমানের হামলায় কমপক্ষে আটজন জঙ্গি নিহত হয়েছে। নিহত এই জঙ্গিরা জার্মানির নাগরিক বলে পাকিস্তানি কর্তৃপক্ষ জানিয়েছে। খবর, রয়টার্সের।পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের একটি উপজাতি মালিকানাধীন বাড়িতে চালকবিহীন ওই বিমান থেকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বলে পাকিস্তানি কর্মকর্তারা জানান। গত এক মাসে যুক্তরাষ্ট্র পাকিস্তানে চালকবিহীন বিমান দিয়ে ২৬টি হামলা পরিচালনা করে। দেশটিতে গত ছয় বছরের মধ্যে এটিই ছিল সর্বোচ্চসংখ্যক বিমান হামলা। তবে গতকালের বিমান হামলা সম্পর্কে যুক্তরাষ্ট্র এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের উপজাতি এলাকায় জার্মানিভিত্তিক জঙ্গি গোষ্ঠীগুলোর সক্রিয়তা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। ২০০৯ সালে এ নিয়ে জার্মানির গণমাধ্যমে খবরও প্রকাশিত হয়।