পাকিস্তানে বিমান হামলায় ২০ তালেবান জঙ্গি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের আদিবাসী অধ্যুষিত ওরাকজাই এলাকায় সামরিক বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ২০ জন তালেবান জঙ্গি নিহত হয়েছে। দেশটির নিরাপত্তা কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।দেশটির এক সেনা কর্মকর্তার বরাত দিয়ে দ্য ডন পত্রিকার অনলাইনে বলা হয়েছে, ওরাকজাই এলাকায় তালেবান জঙ্গিদের গোপন আস্তানা লক্ষ্য আজ ভোরে এ হামলা চালানো হয়। এতে কমপক্ষে ২০ জন তালেবান জঙ্গি নিহত হয়।স্থানীয় গোয়েন্দা কর্মকর্তারা এ বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।তেহরিক-ই-তালেবান পাকিস্তানের কমান্ডার মোল্লা তুফান ও কমান্ডার মহিউদ্দিনের নেতৃত্বাধীন জঙ্গিরা ওইসব গোপন আস্তানায় ছিল বলে একজন নিরাপত্তা কর্মকর্তা জানান। এ হামলায় মহিউদ্দিন নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। পেশোয়ারের একজন সেনা কর্মকর্তা জানান, সেনাবাহিনীর এই বিমান হামলায় জঙ্গিদের চারটি গোপন আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।