পাকিস্তানে বিমান হামলায় ৪২ জঙ্গি নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপজাতি-অধ্যুষিত এলাকায় আজ শনিবার বিমান হামলায় কমপক্ষে ৪২ জঙ্গি নিহত হয়েছে। উপজাতি জেলা খাইবারের তিরা উপত্যকায় এ হামলা চালানো হয়। সরকারি কর্মকর্তারা এ কথা জানান। খবর এএফপির।খাইবার প্রশাসনের প্রধান শাফিরুল্লাহ ওয়াজির বলেন, পাকিস্তানি জঙ্গিবিমানের চালক ওই হামলায় লস্কর-ই-ইসলামের কমপক্ষে ৪২ জঙ্গি নিহত হয়েছে এবং জঙ্গিদের দুটি গোপন আস্তানা ধ্বংস হয়েছে। একজন সেনা কর্মকর্তা এবং উপজাতি প্রশাসনের একজন কর্মকর্তা এ হামলা ও নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন।লস্কর-ই-ইসলাম মানে ‘আর্মি অব ইসলাম’। এটি পাকিস্তানে ইসলামি জঙ্গিগোষ্ঠী হিসেবে পরিচিত। তালেবানের সঙ্গে এদের সম্পর্ক রয়েছে। খাইবারে এরা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করছে। এ ছাড়া এরা এ অঞ্চল দিয়ে ন্যাটোর যানবাহন চলার সময় তাতে হামলা করছে।