পাকিস্তানে বিস্ফোরণে নিহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের আদিবাসী-অধ্যুষিত খাইবার পাখতুনখাওয়া এলাকার একটি মার্কেটে আজ সোমবার এক বিস্ফোরণে ১০ জন নিহত ও কমপক্ষে ৪২ জন আহত হয়েছেন। সংশ্লিষ্ট নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে পাকিস্তানের ‘দ্য ডন’ পত্রিকার অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।বিস্ফোরণে ওই মার্কেটের আশপাশের বেশ কয়েকটি দোকান ও অফিস বিধ্বস্ত হয়েছে। আহত ব্যক্তিদের উদ্ধার করে পার্শ্ববর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।