পাকিস্তানে বিয়ের বাস খাদে, শিশুসহ নিহত ২৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে গতকাল রাতে বাস খাদে পড়ে ছয় শিশু, নারীসহ কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৬০ জন। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এনডিটিভি অনলাইনের খবরে এ কথা জানানো হয়েছে।খবরে বলা হয়, গতকাল রোববার একটি বিয়ের অনুষ্ঠান শেষে ৯৭ জন যাত্রী নিয়ে বাসটি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে ১০০ কিলোমিটার দক্ষিণে চাকওয়াল জেলায় যাচ্ছিল। পথে স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে ইসলামাবাদ থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে নার গ্রামে একটি মোড়ের বাঁক ঘুরানোর সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি গভীর খাদে পড়ে যায়।স্থানীয় পুলিশের কর্মকর্তা জাওয়াদ তারিক সাংবাদিকদের জানান, ছয় শিশু ও বেশ কয়েকজন নারীসহ কমপক্ষে ২৩ যাত্রী নিহত হন। বর ও কনে অন্য গাড়িতে থাকায় রক্ষা পান।