পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকা বাজাউরের একটি বাজারে আজ বৃহস্পতিবার বোমা বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছে। দ্য ডন ও বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়।খবরে বলা হয়, উপজাতি অধ্যুষিত বাজাউরের সালারজাই এলাকার ওই বাজারের একটি দোকানে বোমাটি রাখা হয়েছিল। বোমা বিস্ফোরণে আটজন নিহত ও ১০ জন আহত হয়। ধ্বংস হয়ে যায় ছয়টি দোকান।আহত লোকজনকে উদ্ধার করে বাজাউরের একটি হাসপাতালে পাঠানো হয়। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর। এ হামলার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে কারা হামলা চালিয়েছে, তা এখনো স্পষ্ট নয়। আফগানিস্তানের কুনার প্রদেশের সীমান্তসংলগ্ন বাজাউর অঞ্চলটি তালেবানের একটি শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।