পাকিস্তানে বোমা হামলায় নিহত ১০
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা শহরে গতকাল বৃহস্পতিবার শিয়া পুণ্যার্থীদের বহনকারী বাস লক্ষ্য করে চালানো বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে আজ শুক্রবার আল জাজিরা টেলিভিশনের অনলাইনে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়।স্থানীয় পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা হামিদ শাকিল জানান, বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিল। তাঁরা ইরান থেকে কোয়েটায় যাচ্ছিলেন। তিনি জানান, দূর-নিয়ন্ত্রিত যন্ত্রের মাধ্যমে অপর একটি গাড়ির মধ্যে পেতে রাখা ওই বোমার বিস্ফোরণ ঘটানো হয়। গাড়িটি ওই বাসের পাশ দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত ১০ জনের মধ্যে পুলিশের দুজন কর্মকর্তা ও দুজন নারী ছিলেন।বোমা নিষ্ক্র্রীয়করণ দলের কর্মকর্তা মানজুর আহমেদ জানান, বিস্ফোরণে ব্যবহূত যন্ত্রটির ওজন ৩০ কেজির চেয়ে বেশি ছিল।