পাকিস্তানে বোমা হামলায় ৫০ জঙ্গি নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের যুদ্ধবিমান গতকাল বৃহস্পতিবার আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় বোমা হামলা চালিয়েছে। এতে ৫০ জন জঙ্গি নিহত ও ১০ জন আহত হয়েছে।জানা গেছে, তালেবান অধ্যুষিত ওরাকাজির মামোজাইতে প্রথম বিমান হামলা হয়। এরপর জঙ্গিদের বহনকারী একটি গাড়িতে দ্বিতীয় হামলা চালানো হয়।পাকিস্তানের তালেবান কমান্ডার হাকিমুল্লাহ মেহসুদের নেতৃত্বাধীন জঙ্গিরা ওরাকাজির দিকে যাচ্ছিল বলে জানা গেছে। আরও জানা গেছে, তারা দক্ষিণ ওয়াজিরিস্তানে একটি সেনা দলের ওপর হামলার পরিকল্পনা করছিল।সম্প্রতি ওরাকাজিতে বেশ কয়েকবার বিমান হামলা চালানো হয়েছে। ফলে হাজার হাজার লোক এই এলাকা ছেড়ে পালিয়ে গেছে।উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকে হাকিমুল্লাহ মেহসুদের ওপর চালকবিহীন বিমান হামলা হয় বলে অসমর্থিত সূত্রে জানা গেছে। এর পর থেকেই তাঁর অবস্থান সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। রয়টার্স।