পাকিস্তানে বোমায় নিহতের সংখ্যা ১৪০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের কোয়েটা ও মিঙ্গোরা শহরে ধারাবাহিক বোমা হামলায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ১৪০ জনে পৌঁছেছে। আজ শনিবার পাকিস্তানের গণমাধ্যমের বরাত দিয়ে ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’র খবরে এ কথা জানানো হয়।এ হামলায় অন্তত ২৩৫ জন আহত হয়েছে। তাদের অনেকের অবস্থা গুরুতর। নিহত ব্যক্তির সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।এদিকে কোয়েটার শিয়া নেতারা এ হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় শিয়া নেতারা পাকিস্তানের সেনাপ্রধান আশফাক কায়ানির কড়া সমালোচনা করেছেন। একই সঙ্গে তাঁরা সরকারের উদ্দেশে বলেন, সেখানকার নিরাপত্তাব্যবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত নিহত ব্যক্তিদের লাশ দাফন করা হবে না। প্রাণহানির এ ঘটনায় বেলুচিস্তান প্রদেশে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।বৃহস্পতিবার দুপুর থেকে রাতে পাঁচ ঘণ্টার ব্যবধানে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের প্রধান শহর কোয়েটা ও উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মিঙ্গোরা শহরে এ বোমা হামলা চালানো হয়। নিষিদ্ধঘোষিত সুন্নি জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-জাংভি হামলার দায়দায়িত্ব স্বীকার করেছে।প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ এ হামলার নিন্দা জানিয়ে আহত ব্যক্তিদের সুষ্ঠু চিকিত্সার নির্দেশ দিয়েছেন।