পাকিস্তানে বোমায় নারী-শিশুসহ নিহত ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি উপজাতি-অধ্যুষিত এলাকায় আজ বুধবার রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে দুই শিশুসহ ১২ জন নিহত হয়েছে। পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তারা এই বিস্ফোরণ ও হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। দ্য ডন অনলাইনে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়।জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা জাকির হুসেইন জানান, উত্তর-পশ্চিমাঞ্চলীয় ওরাকজাই জেলার সেপোয় গ্রামে যাত্রীবাহী একটি পিকআপ ভ্যান যাওয়ার সময় রাস্তার পাশে পুঁতে রাখা ওই বোমাটি বিস্ফোরিত হয়। এতে অন্তত ১২ জন নিহত হয়েছে। এর মধ্যে দুজন নারী ও দুজন শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছে চারজন। দূর-নিয়ন্ত্রিত যন্ত্রের মাধ্যমে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।