পাকিস্তানে ভূমিকম্প
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আজ সোমবার মাঝারি ধরনের ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৫ দশমিক ৬। সিনহুয়ার খবরের বরাত দিয়ে বার্তা সংস্থা আইএএনএস এ খবর জানিয়েছে।ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে ২১৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে। প্রাদেশিক রাজধানী পেশোয়ার, মারদান, চারসাদা ও নওসেরায় ভূমিকম্প অনুভূত হয়।ভূমিকম্পের সময় স্থানীয় জনগণের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত কোথাও কোনো ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর পাওয়া যায়নি।পাকিস্তানের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চল ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত।