পাকিস্তানে মর্টার হামলায় নিহত ৬
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র আশুরার দিনে পাকিস্তানের উত্তরাঞ্চলের হাঙ্গু শহরে আজ শুক্রবার মর্টার হামলায় নারী-শিশুসহ কমপক্ষে ছয়জন নিহত হয়েছে। এ ছাড়া এই ঘটনায় অপর আট ব্যক্তি আহত হয়েছে বলে স্থানীয় পুলিশ কর্মকর্তারা নিশ্চিত করেছেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, পাকিস্তানের উত্তরাঞ্চলের হাঙ্গুর শহরের দুটি বাড়িতে মর্টার আঘাত হানে। মর্টার দুটি আফগান সীমান্তবর্তী পার্শ্ববর্তী উপজাতি অধ্যুষিত ওরাকজাই জেলা থেকে এসেছে।গুল জামাল নামের স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেছেন, ওরাকজাই থেকে মর্টার ছোড়া হয়েছে এবং তা হাঙ্গুর জেলার দুটি বাড়িতে আঘাত হানে। এতে ছয় ব্যক্তি নিহত এবং আট জন আহত হয়েছে।হাঙ্গু জেলাটি শিয়া ও সুন্নি মুসলমানদের মধ্যে সহিংসতার জন্য বেশ আলোচিত। সূত্র: ডন ডটকম।