পাকিস্তানে মার্কিন কনস্যুলেটের গাড়িবহরে তালেবানের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশওয়ারে আজ শুক্রবার মার্কিন কনস্যুলেটের গাড়িবহরকে লক্ষ্য করে গাড়িবোমা হামলা চালিয়েছে তালেবান। তবে হামলায় কোনো মার্কিন নাগরিক হতাহত হয়নি। পাকিস্তানি তালেবান হামলার দায় স্বীকার করেছে। বার্তা সংস্থা রয়টার্স পাকিস্তানে মার্কিন দূতাবাসের মুখপাত্রের বরাত দিয়ে এ কথা জানিয়েছেপেশওয়ারে হাসপাতালের একজন কর্মকর্তা জানান, হামলায় একজন পথচারী নিহত ও ১০ জন পাকিস্তানি আহত হয়েছে। এ ছাড়া একজন আমেরিকান সামান্য আহত হয়েছেন।মার্কিন দূতাবাসের মুখপাত্র আলবার্টো রগ্রিগেজ বলেন, ‘পেশওয়ারে মার্কিন কনস্যুলেটের দুটি গাড়িবহরে হামলা হয়েছে। প্রকৃতপক্ষে সেখানে কী ঘটেছে, তা আমরা তদন্ত করছি।’পাকিস্তানের কর্মকর্তারা জানান, পেশওয়ারের প্রধান সড়কে কনস্যুলেটের দুটি গাড়ি কনস্যুলেটের দিকে যাওয়ার পথে বিস্ফোরণ ঘটে। এতে কনস্যুলেটের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।পাকিস্তানি তালেবান মুখপাত্র এহসানুল্লাহ এহসান এক অজ্ঞাত স্থান থেকে টেলিফোনে হামলার দায় স্বীকার করেন। তিনি বার্তা সংস্থাকে বলেন, ‘ন্যাটোভুক্ত সব দেশের কূটনীতিক কর্মীরা আমাদের লক্ষ্যবস্তু। আমরা এ ধরনের হামলা অব্যাহত রাখব। এ ক্ষেত্রে পাকিস্তান হচ্ছে আমাদের প্রথম লক্ষ্যবস্তু। আর দ্বিতীয় লক্ষ্যবস্তু হচ্ছে আমেরিকা।'