পাকিস্তানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় সন্দেহভাজন ৩০ জঙ্গি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে গত ১২ ঘণ্টারও কম সময়ে মার্কিন চালকবিহীন বিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় সন্দেহভাজন ৩০ জন জঙ্গি নিহত হয়েছে। স্থানীয় গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স আজ মঙ্গলবার এ খবর জানিয়েছে।গতকাল সোমবার রাতে পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে জঙ্গিদের ব্যবহূত একটি গাড়িকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা হয়। এতে ছয়জন নিহত হয়। পরে ওই এলাকায় আরও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এতে ১৯ জঙ্গি নিহত হয় বলে স্থানীয় কর্মকর্তারা দাবি করেছেন। কর্মকর্তারা জানিয়েছেন, আজ মঙ্গলবার সকালে দক্ষিণ ওয়াজিরিস্তানের পার্শ্ববর্তী এলাকায় জঙ্গিদের ব্যবহূত অপর একটি গাড়িকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা হয়। এতে কমপক্ষে পাঁচ জঙ্গি নিহত হয়। রয়টার্সের হিসাব অনুসারে পাকিস্তানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় গত জুন থেকে এ পর্যন্ত ৯০ জনেরও বেশি জঙ্গি নিহত হয়েছে।