পাকিস্তানে মার্কিন চলচ্চিত্রবিরোধী বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে ইসলামবিরোধী চলচ্চিত্রের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। রাজধানী ইসলামাবাদে মার্কিন দূতাবাসের সামনে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস ছোড়ে। পাল্টা ব্যবস্থা হিসেবে মার্কিন দূতাবাস না পুড়িয়ে ওই এলাকা ছাড়বে না বলে জানিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা।হজরত মুহাম্মদ (স.)-এর অবমাননা করে নির্মিত চলচ্চিত্রের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভে অংশ নিয়েছে প্রায় এক হাজার মানুষ। বিক্ষুব্ধ লোকজন কুশপুত্তলিকা দাহসহ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়েছে। তাদের থামাতে পুলিশ অব্যাহত চেষ্টা চালালেও পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীর সাহায্য চাওয়া হয়েছে।যুক্তরাষ্ট্রে নির্মিত ইসলামবিরোধী চলচ্চিত্র ‘ইনোসেন্স অব মুসলিমস’ নিয়ে এরই মধ্যে বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে। গত সপ্তাহে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশে বিক্ষোভে বেশ কয়েকজন নিহত হয়। বিবিসি।