পাকিস্তানে মার্কিন চালকবিহীন বিমান বিধ্বস্ত
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের উপজাতি এলাকায় আজ রোববার একটি মার্কিন চালকবিহীন বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য ডন পত্রিকার অনলাইনে এ খবর জানানো হয়েছে।দক্ষিণ ওয়াজিরিস্তানের জানজারা গ্রামে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে পাকিস্তানের নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তারা নিশ্চিত করেছেন। প্রযুক্তিগত ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হতে পারে বলে তাঁরা ধারণা করছেন।এদিকে, পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন তেহরিক-ই তালেবান চালকবিহীন এই মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দায়িত্ব স্বীকার করেছে। তবে নিরপেক্ষ কোনো সূত্র থেকে বিমানটি বিধ্বস্ত হওয়ার প্রকৃত কারণ জানা যায়নি।সন্ত্রাসবিরোধী যুদ্ধের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র নিয়মিতভাবে পাকিস্তানের জঙ্গি অধ্যুষিত এলাকাগুলোতে চালকবিহীন বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এতে এ পর্যন্ত অনেক মানুষের প্রাণহানি হয়েছে।