পাকিস্তানে মার্কিন ড্রোন হামলায় নিহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের আফগান সীমান্ত-সংলগ্ন উত্তর ওয়াজিরিস্তানের উপজাতি অধ্যুষিত এলাকায় আজ বৃহস্পতিবার চালকবিহীন মার্কিন বিমান (ড্রোন) হামলায় ১০ জন নিহত হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে আল-জাজিরা টেলিভিশন অনলাইনে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়।দেশটির কর্মকর্তারা জানান, উত্তর ওয়াজিরিস্তানের মিরানশাহ শহর থেকে ২৫ কিলোমিটার পূর্বে হাসোখেল শহরে একটি বাড়ির ওপরে ড্রোন থেকে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এর আগে গতকাল মঙ্গলবার একই এলাকায় এ ধরনের ড্রোন হামলায় চারজন জঙ্গি নিহত হয়।উত্তর ওয়াজিরিস্তান হাক্কানি নেটওয়ার্ক ও পাকিস্তানি তালেবানপ্রধান হাকিমুল্লাহ মেহসুদের শক্ত ঘাঁটি বলে পরিচিত। গত নভেম্বরে ন্যাটো বাহিনীর বিমান হামলায় ২৪ পাকিস্তানি সেনা নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে আফগান সীমান্তে ন্যাটোর রসদ পরিবহন পথ বন্ধ করে দেয় পাকিস্তান। কৌশলগত এই গুরুত্বপূর্ণ পথ খুলে দেওয়া নিয়ে যখন যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে যখন আলোচনা চলছে, এ সময় পরপর এই হামলার ঘটনা ঘটল।