পাকিস্তানে মার্কিন ড্রোন হামলায় নিহত ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের আফগান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানের উপজাতি অধ্যুষিত এলাকার আজ শনিবার ভোরে চালকবিহীন মার্কিন বিমান (ড্রোন) হামলায় কমপক্ষে নয় ব্যক্তি নিহত হয়েছে। পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, আজ ভোরে উত্তর ওয়াজিরিস্তানের প্রধান শহর মিরান শাহের ৭০ কিলোমিটার পশ্চিমে উপজাতি অধ্যুষিত শাওয়াল এলাকার একটি জঙ্গি আস্তানাকে লক্ষ্য করে চালকবিহীন মার্কিন বিমান থেকে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে সন্দেহভাজন নয় জঙ্গি নিহত।ইসলামাবাদের বিরোধিতা সত্ত্বেও পাকিস্তানে এ ধরনের বিমান হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র।