পাকিস্তানে মার্কিন বিমান হামলায় সন্দেহভাজন ২১ জঙ্গি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের উপজাতি এলাকায় আজ বুধবার মার্কিন চালকবিহীন বিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ২১ সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক এক পাকিস্তানি গোয়েন্দা কর্মকর্তা জানান, একটি বাড়িকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। হামলায় স্থানীয় তালেবান, কিছু আরব ও উজবেক জঙ্গি নিহত হয়েছে। প্রাথমিক খবরে পাঁচ জঙ্গি নিহত হওয়ার কথা জানা যায়। পরে এই সংখ্যা বেড়ে ২১ জন হয়েছে। নিহতদের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ জঙ্গি নেতা আছেন কি না, তা এখনো জানা যায়নি।আফগান সীমান্তবর্তী এই অঞ্চলটি পাকিস্তানভিত্তিক তালেবান ও আল-কায়েদার শক্ত ঘাঁটি বলেই পরিচিত।