পাকিস্তানে মার্কিন সামরিক একাডেমিতে হামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানে লাদেনের বাড়ির কাছে একটি মার্কিন সামরিক একাডেমিতে রকেট-চালিত গ্রেনেড হামলা চালিয়েছে অজ্ঞাত সন্ত্রাসীরা। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর অ্যাবোটাবাদের একাডেমিতে আজ শুক্রবার ভোরে ওই হামলা চালানো হয়। স্থানীয় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।পুলিশ কর্মকর্তা আবদুল করিম জানান, আজ ভোরে এ হামলায় একাডেমির প্রাচীর ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি।গত বছরের মে মাসে মার্কিন বাহিনীর হামলায় বিন লাদেন নিহত হন। তাঁর অবস্থান সম্পর্কে পাকিস্তানের কর্তৃপক্ষ জানত কি না, সে ব্যাপারে মার্কিন বাহিনী নিশ্চিত নয়।