পাকিস্তানে মে মাসের প্রথম সপ্তাহে নির্বাচন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের ধর্মবিষয়ক মন্ত্রী ও ক্ষমতাসীন দলের চিফ হুইপ সৈয়দ খুরশিদ শাহ জানিয়েছেন, চলতি বছরের মে মাসের প্রথম সপ্তাহে সে দেশে সাধারণ নির্বাচন হবে।গতকাল বুধবার সৈয়দ খুরশিদ শাহ এক টিভি টক শোতে এ কথা বলেন। পাকিস্তানের ‘দ্য ডন’ পত্রিকার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।জাতীয় পরিষদে ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চিফ হুইপ সৈয়দ খুরশিদ শাহ বলেন, ‘মে মাসের ৪, ৫ বা ৬ তারিখের মধ্যে সাধারণ নির্বাচন হতে পারে। আমি নিশ্চিত করে বলতে পারি, এ তারিখ পেছাবে না।’গতকাল দেশটির বিরোধীরা এক যৌথ সংবাদ সম্মেলনে শিগগিরই সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান। এরপরই ওই টিভি টক শোতে অংশ নিয়ে সৈয়দ খুরশিদ শাহ সাধারণ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সম্ভাব্য তারিখের কথা উল্লেখ করলেন।তবে সাধারণ নির্বাচনের তারিখের বিষয়ে খুরশিদ শাহর ঘোষণা ক্ষমতাসীন পিপিপির সিদ্ধান্তের প্রতিনিধিত্ব করে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। প্রেসিডেন্ট আসিফ আলীর মুখপাত্র ও কেন্দ্রীয় আইনমন্ত্রী জানান, নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে ক্ষমতাসীন জোটের মধ্যে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি।পাকিস্তানের ক্ষমতাসীন সরকার, সর্বোচ্চ আদালত ও বিরোধীদের মধ্যে চলমান টানাপোড়েনে দেশটিতে বর্তমানে রাজনৈতিক অস্থিরতা চলছে।