পাকিস্তানে যাবেন আন্না!
ভারতের দুর্নীতিবিরোধী সমাজকর্মী আন্না হাজারে একই ধরনের কর্মসূচিতে সমর্থন জোগাতে পাকিস্তান সফরে যাবেন বলে জানিয়েছেন। পাকিস্তানের দ্য নেশন পত্রিকার অনলাইনে আজ বৃহস্পতিবার এ খবর জানানো হয়েছে।খবরে বলা হয়েছে, পাকিস্তানের দুই সদস্যের প্রতিনিধিদল গতকাল বুধবার ভারতের রেলেগান সিদ্ধি সফর করে আন্না হাজারের সঙ্গে দেখা করেছে। পাকিস্তানি প্রতিনিধিদলের মধ্যে ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি নাসির আলম জাহিদ ও পাকিস্তান ইনস্টিটিউট ফর লেবার, এডুকেশন অ্যান্ড রিসার্চের পরিচালক কেরামত আলী।এই দুই প্রতিনিধি আন্না হাজারেকে পাকিস্তান সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আন্না প্রতিনিধিদের বলেছেন, ‘আমি দুর্বলতা কাটিয়ে সুস্থ হলে এবং ভারতে পদযাত্রা শেষ করে পাকিস্তান সফরে যাচ্ছি।’হাজারে আরও বলেছেন, ‘ভারতের মতো পাকিস্তানও দুর্নীতিতে আক্রান্ত। এ ব্যাপারে পাকিস্তানকে সাহায্য করা আমাদের দায়িত্ব। যদি আমার সফর পাকিস্তানের দুর্নীতিবিরোধী কর্মীদের উত্সাহ জোগায়, আমি অবশ্যই সেখানে যাওয়ার কথা বিবেচনা করব।’আন্নার সঙ্গে ৪০ মিনিটের সাক্ষাত্ শেষে সাবেক বিচারপতি নাসির আলম জাহিদ সাংবাদিকদের বলেছেন, ‘পাকিস্তানের অনেক মানুষ হাজারের দ্বারা উত্সাহিত হয়েছেন। আমরা আশা করি, তিনি আমাদের দেশ সফর করবেন এবং যাঁরা দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করতে চান, তাঁদের সঙ্গে তিনি দেখা করবেন।’নাসির আলম জাহিদ আরও বলেন, ‘পাকিস্তানেও দুর্নীতি একটি গুরুত্বপূর্ণ সমস্যা এবং মানুষ আন্নার দেখা পেতে আগ্রহী।’মূলত ভারতের হাতে আটক হওয়া পাকিস্তানের এক জেলের মুক্তির বিষয়ে আলোচনা করতে ওই দুই প্রতিনিধি ভারতে গিয়েছিলেন।