পাকিস্তানে যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান হামলায় ৬ জন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর-পশ্চিম পাকিস্তানে যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান হামলায় গতকাল সোমবার কমপক্ষে ৬ জন নিহত হয়েছে। এ হামলায় আহত হয়েছে অনেকেই। একটি অসমর্থিত সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স আজ মঙ্গলবার এ তথ্য জানায়। রয়টার্স জানিয়েছে, এ হামলায় ছয়জন নিহত হওয়ার তথ্য সরকারি সূত্রে নিশ্চিত হওয়া যায়নি। তবে পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তারা গতকাল সোমবার সকালে এ হামলা হয়েছে বলে জানিয়েছেন।এদিকে পাকিস্তানের টিভি চ্যানেলগুলো তাদের প্রচারিত সংবাদে বলেছে, সোমবারের হামলায় নিহতদের মধ্যে দেশটির সাবেক তালেবান নেতা বায়তুল্লাহ মেহসুদের ভাইও রয়েছেন।এর পাশাপাশি পাকিস্তানের সাওয়াবি জেলায় স্থানীয় পুলিশ সদর দপ্তরে আত্মঘাতী বোমা হামলায় চার ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় ছয় পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানা গেছে। রয়টার্স।