পাকিস্তানে যুক্তরাষ্ট্রের ড্রোন ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে আফগানিস্তানের সীমান্তবর্তী তালেবান অধ্যুষিত এলাকায় আজ রোববার যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান থেকে দুটি ড্রোন ক্ষেপণাস্ত্র হামলায় ১০ জঙ্গি নিহত হয়েছে। পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।উত্তর ওয়াজিরিস্তানের প্রধান শহর মিরানশাহ থেকে প্রায় ৬০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত দাত্তাখেল গ্রামে এ হামলা চালানো হয়। আফগান সীমান্ত এলাকায় অবস্থিত এই এলাকাটি আল-কায়েদা ও তালেবান জঙ্গিদের অধ্যুষিত এলাকা।নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা বলেছেন, ‘হামলায় এলাকাটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ওই এলাকা তালেবান সদস্যরা ঘিরে রেখেছে, আমাদের পাওয়া তথ্য অনুযায়ী তারা কমপক্ষে ১০টি মৃতদেহ উদ্ধার করেছে।’দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন উল্লেখ করে পাকিস্তান প্রকাশ্যে সিআইএর চালকবিহীন বিমান হামলার বিরোধিতা করে আসছে। এ ছাড়া এ ধরনের হামলা যুক্তরাষ্ট্রবিরোধী অনুভূতিকে জাগ্রত করছে, যা জঙ্গিদের ব্যাপারে পাকিস্তানের উদ্যোগকে আরও জটিল করছে।