পাকিস্তানে সন্ত্রাসীদের আশ্রয় একটি চ্যালেঞ্জ: পেন্টাগন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান এখনো সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল এবং কিছু ব্যক্তি সেখানে এ ব্যাপারে ভূমিকা পালন করে যাচ্ছেন। এমন প্রেক্ষাপট সন্ত্রাসবিরোধী যুদ্ধের জন্য একটি বড় চ্যালেঞ্জ। পেন্টাগনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ মন্তব্য করেছেন।আফগানিস্তানে সন্ত্রাসবিরোধী যুদ্ধের অগ্রগতি বিষয়ে মার্কিন কংগ্রেসে পেন্টাগনের অর্ধবার্ষিক প্রতিবেদন প্রেরণ প্রসঙ্গে ওই প্রতিরক্ষা কর্মকর্তা এ মন্তব্য করেন। পেন্টাগন কর্মকর্তা বলেন, উদ্বেগের বিষয় হলো পাকিস্তান সন্ত্রাসীদের নিরাপদ স্বর্গ হয়ে দাঁড়িয়েছে এবং বিশেষত দক্ষিণ বা উত্তর পেশোয়ারের হাক্কানি গোষ্ঠী, আফগান তালেবানসহ কিছু ব্যক্তির ভূমিকা সন্ত্রাসবিরোধী যুদ্ধের জন্য একটি বড় চ্যালেঞ্জ। পেন্টাগন কর্মকর্তা উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র পাকিস্তান সীমান্তে তাদের সহযোগিতা আরও বাড়াতে চায়। পিটিআই।