পাকিস্তানে সন্দেহভাজন জঙ্গিদের গুলিতে ৮ শিয়া অনুসারী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কোয়েটা শহরে আজ শুক্রবার সন্দেহভাজন জঙ্গিদের গুলিতে কমপক্ষে আটজন শিয়া অনুসারীী নিহত এবং ১০ জন আহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।কোয়েটার পুলিশ কর্মকর্তা হামিদ শাকিল জানান, শহরের একটি পার্কে একদল শিয়া মুসলমানের ওপর সন্দেহভাজন জঙ্গিরা অতর্কিতে গুলি চালিয়ে পালিয়ে যায়।প্রসঙ্গত, সুন্নি মুসলিম জঙ্গিগোষ্ঠী পাকিস্তানে প্রায়ই শিয়াদের ওপর হামলা চালিয়ে থাকে।