পাকিস্তানে সীমান্তরক্ষীদের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ, নিহত ২৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উত্তরাঞ্চলের আদিবাসী অধ্যুষিত এলাকার বাইদনামি গ্রামে আজ শুক্রবার সীমান্তরক্ষী আধাসামরিক এফসির সঙ্গে কয়েক দফা সংঘর্ষে তিন সেনাসহ ২৭ জন নিহত হয়েছে।পাকিস্তানের একজন উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তা জানান, গতকাল প্রায় দেড়শ তালেবান জঙ্গি আফগানিস্তান সীমান্তের কাছাকাছি ওই গ্রামে সীমান্তরক্ষী ফ্রন্টিয়ার কর্পসের (এফসি) পাঁচটি চেকপোস্টে হামলা করে। এতে তিনজন সেনা ও ২৪ জন জঙ্গি নিহত হয়। হামলায় ১২ জন নিরাপত্তা কর্মকর্তা আহত হয়েছেও বলে তিনি জানান। এদিকে তালেবানরা একটি চেকপোস্ট দখল করেছে বলে দাবি করেছে। তবে পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা বিষয়টি অস্বীকার করেছে। বিবিসি, দ্য নেশন।