পাকিস্তানে সুফি উপাসনালয়ে বোমা হামলা, নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে একটি সুফি উপাসনালয়ের কাছে বোমা হামলায় কমপক্ষে ছয়জন নিহত ও ১২ জন আহত হয়েছে। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে। খবর বিবিসি অনলাইনের।উপাসনালয়ের সদর দরজার সামনে রাখা একটি মোটরসাইকেলে দুধের কনটেইনারের মধ্যে বোমাটি লুকানো ছিল বলে পুলিশ জানিয়েছে।পাঞ্জাবের পুলিশ কমিশনার মোহাম্মদ কাশিফ জানিয়েছেন, বোমা বিস্ফোরণের ব্যাপারটি তদন্ত করে দেখা হচ্ছে। বিস্ফোরণের জায়গায় ইতিমধ্যেই উদ্ধার তত্পরতা শেষ হয়েছে।সাম্প্রতিক সময়ে পাকিস্তানে সুফি উপাসনালয়ে বোমা হামলার ঘটনা বেড়ে গেছে। এ মাসের প্রথম দিকে বন্দননগর করাচিতে বোমা হামলায় দুজন নিহত হয়। তবে সবচেয়ে ভয়াবহ হামলাটি ছিল গত জুলাই মাসে। লাহোরে সেই হামলায় নিহত হয় ৪০ জন।এর আগের হামলাগুলোর দায় তালেবান জঙ্গিরা স্বীকার করলেও আজকের হামলার দায়-দায়িত্ব এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।