পাকিস্তানে সেনা-জঙ্গি সংঘর্ষে নিহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সেনাবাহিনী এবং একদল জঙ্গির মধ্যে সংঘর্ষে আজ মঙ্গলবার কমপক্ষে ২০ জন জঙ্গি এবং পাঁচজন সেনা নিহত হয়েছেন। সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য ডনে প্রকাশিত খবরে একথা বলা হয়।আদিবাসী-অধ্যুষিত ওরাকজাইয়ের গালজো এলাকায় একটি সেনাছাউনিতে জঙ্গিরা আকস্মিক হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। সেনা কর্মকর্তারা জানিয়েছেন, সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন প্রায় ১৮ জন সেনা। তবে মৃতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত করা যায়নি।দেশটির সেনাবাহিনী জঙ্গি দমনে কয়েক মাস ধরে ওরাকজাইয়ে অভিযান চালিয়ে যাচ্ছে। আফগান সীমান্তের কাছে আদিবাসী-অধ্যুষিত এলাকাগুলোতে তেহরিক-ই-তালেবানসহ বেশ কিছু জঙ্গি সংগঠন সক্রিয় আছে। গত কয়েক বছরে দেশটির বিভিন্ন স্থানে বোমা হামলায় তেহরিক-ই-তালেবানের হাত আছে বলে ধারণা করা হয়।