পাকিস্তানে সেনা-তালেবান সংঘর্ষে নিহত ২৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের দির জেলায় একটি সেনা চৌকিতে এক সংঘর্ষের ঘটনায় আট সেনা ও ১৫ জঙ্গি নিহত হয়েছে। আফগানিস্তান থেকে আসা শতাধিক তালেবান চৌকিটিতে হামলা চালানোয় এ সংঘর্ষের ঘটনা ঘটে।পাকিস্তানি কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা সিএনএন আজ সোমবার এ খবর জানায়।সিএনএন জানায়, গতকাল রোববার শেষ রাতের এ হামলায় কমপক্ষে আটজন সেনা নিহত হয়েছে। তালেবানরা এ হামলার দায় স্বীকার করেছে।পাকিস্তানে তালেবানদের মুখপাত্র এহসানুল্লাহ এহসান বলেন, আফগানিস্তানের তালেবানরা এ হামলা চালায়। হামলাস্থল শনাক্তকরণ ও প্রয়োজনীয় তথ্য দিয়ে তাদের সহযোগিতা করেছে পাকিস্তানি তালেবানরা। পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, সংঘর্ষের পর পাঁচ সেনা নিখোঁজ রয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাত দিয়ে ওই পত্রিকা আরও জানায়, হামলার শিকার হওয়া একটি টহল দলের সঙ্গে যোগাযোগ করতে পারছে না কর্তৃপক্ষ।জানা গেছে, গতকাল রাতের হামলাটি ছিল সীমান্ত পাড়ি দিয়ে কয়েক দফা হামলার সর্বশেষ ঘটনা। গত বছর পূর্ব আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর থেকেই জঙ্গিরা এ ধরনের হামলা চালাচ্ছে।গত বছর একই ধরনের হামলায় পাকিস্তানের উল্লেখযোগ্য সংখ্যক সেনা নিহত হন। এ নিয়ে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে।