পাকিস্তানে হিজড়াদের সম-অধিকারের পক্ষে রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সংবিধান অনুযায়ী অন্য নাগরিকদের মতো হিজড়াদেরও সমান অধিকার আছে। আজ মঙ্গলবার দেশটির সুপ্রিম কোর্টের এক রায়ে এ কথা বলা হয়েছে।ডন নিউজের খবরে বলা হয়, আজ প্রধান বিচারপতি ইফতেখার মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারকের বেঞ্চ হিজড়াদের অধিকার-সম্পর্কিত মামলাটির রায় দেন। রায়ে বলা হয়, পারিবারিক উত্তরাধিকারে হিজড়াদের সমান অধিকার আছে। এ অধিকার থেকে কেউই তাদের (হিজড়া) বঞ্চিত করতে পারবে না। শিক্ষা-কর্মসংস্থানসহ জীবনের সব ক্ষেত্রেই মর্যাদার সঙ্গে হিজড়াদের সম-অধিকার নিশ্চিত করতে হবে। সুপ্রিম কোর্ট জানায়, রায়ের কপি কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে রায়ের যথাযথ বাস্তবায়নেরও নির্দেশ দেওয়া হয়েছে।