পাকিস্তানে হূদেরাগের ভেজাল ওষুধ খেয়ে ১০০ জনের মৃত্যু
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে হূদেরাগের ভেজাল ওষুধ খেয়ে তিন সপ্তাহে অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ অন্তত ২৮৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সরকারি কর্মকর্তারা এ কথা জানান। খবর এএফপি, বিবিসি ও ডন অনলাইনের।রাষ্ট্র পরিচালিত পাঞ্জাব ইনস্টিটিউট অব কার্ডিওলজি (পিআইসি) থেকে বিনা মূল্যে হূদেরাগের ওষুধ নিয়ে তা খেয়ে এদের মৃত্যু হয়।পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফ নিশ্চিত করেন, ভেজাল ওষুধ খেয়ে অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে। এদের অধিকাংশই দরিদ্র। তবে সরকারের স্বাস্থ্য বিভাগ দাবি করেছে, গত বুধবার পর্যন্ত ৭২ জনের মৃত্যু হয়েছে।শাহবাজ জানান, ওষুধের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য দেশের গবেষণাগারসহ লন্ডন ও প্যারিসে পাঠানো হয়েছে। ভেজাল ওষুধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।সরকারি কর্মকর্তারা জানান, অসুস্থ ২৮৭ জনকে লাহোরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তিনটি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের তিন শীর্ষ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক গতকাল জানান, ভেজাল ওষুধের সঙ্গে ছয়টি ওষুধ কারখানা জড়িত। এর মধ্যে তিনটি কারখানার মালিকদের ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশের মুখপাত্র হারুন রশিদ জানান, ভেজাল ওষুধ খেয়ে রোগী মারা যাওয়ার খবর পেয়ে গত মঙ্গলবার পুলিশ একটি মামলা করেছে। হূদেরাগের ওই ওষুধ ‘মানসম্মত নয়’ বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। স্থানীয় ওষুধ কারখানাগুলো এসব ওষুধ সরবরাহ করে। ভেজাল ওষুধের বিষয়টি গত মাসে প্রথম ধরা পড়ে।সরকারি কর্মকর্তা খাজা সালমান জানান, বিভিন্ন হাসপাতাল ও স্টোর থেকে এসব ওষুধ সরিয়ে ফেলা হয়েছে। পিআইসির চিকিৎসক জাভেদ আকরাম জানান, পিআইসি থেকে প্রতি মাসে ৪৬ হাজার রোগী বিনা মূল্যে ওষুধ নিয়ে থাকে। তাঁর আশঙ্কা, ভেজাল ওষুধ খেয়ে অসুস্থ রোগীর সংখ্যা আরও বাড়তে পারে।এ ঘটনায় লাহোর হাইকোর্ট পাঞ্জাবের মুখ্য সচিব এবং কেন্দ্রীয় ও প্রাদেশিক স্বাস্থ্য সচিবকে তলব করেছেন।