পাকিস্তানে ১৫ মিলিশিয়া সদস্যকে হত্যা করা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের আধা সামরিক বাহিনীর অপহূত ১৫ সদস্যকে হত্যা করা হয়েছে বলে আজ বৃহস্পতিবার দাবি করেছে দেশটির তালেবান মুখপাত্র। খবর আল-জাজিরা অনলাইনের।পাকিস্তান তালেবান মুখপাত্র আহসানউল্লাহ আহসান দাবি করেন, আফগান সীমান্তবর্তী খাইবার অঞ্চলের স্পিন তাল এলাকায় ওই মিলিশিয়া সদস্যদের মরদেহ নর্দমায় ফেলা হয়েছে। গত ২২ ডিসেম্বর ওই মিলিশিয়া সদস্যদের অপহরণ করা হয়। অপহূত আধা সামরিক বাহিনীর সদস্যরা আফগান সীমান্তবর্তী এলাকায় দায়িত্ব পালন করছিলেন।পাকিস্তান সেনাবাহিনী অবশ্য বলেছে, তারা আহসানের এ কথার সত্যতা যাচাই করছে। আহসানউল্লাহ আহসান বলেছেন, এই ১৫ আধা সামরিক মিলিশিয়া সদস্যদের হত্যা করা হয়েছে তালেবান কমান্ডার কারি কারমানের হত্যার প্রতিশোধ হিসেবে।খাইবার এলাকায় এক সেনা অভিযানে সম্প্রতি কারি কারমান তাঁর ১২ সহযোগীসহ নিহত হন।