পাকিস্তানের একটি হাসপাতালে আত্মঘাতী হামলা, নিহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের হাংগু জেলার একটি হাসপাতালে গতকাল শুক্রবার আত্মঘাতী গাড়িবোমা হামলায় প্রায় ২০ জন নিহত হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ১৬ ব্যক্তি গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। পাকিস্তানের শীর্ষস্থানীয় দি নেশন পত্রিকার অনলাইন সংস্করণে আজ শনিবার এ সংবাদ প্রকাশিত হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, এক আত্মঘাতী বোমা হামলাকারী শিয়া অধ্যুষিত হাংগু জেলার পাসকালাই গ্রামে নির্মাণাধীন জোহরা হাসপাতালের ভেতর বিস্ফোরক বোঝাই একটি ট্রাকে বিস্ফোরণ ঘটালে এ হতাহতের ঘটনা ঘটে।এ বিস্ফোরণের কিছু সময় পরেই উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তত্পরতা শুরু করেন। শিয়া অধ্যুষিত এ এলাকাটিতে মহরমের সময় এ রকম আত্মঘাতী বোমা হামলার পুরোনো ইতিহাস রয়েছে। এ কারণে সেখানকার পুলিশ সন্দেহ করছে, সুন্নি জঙ্গিরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।