পাকিস্তানের করাচিতে ভবন ধসে নিহত ৯
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের বন্দরনগর করাচির বাগদাদি লেন এলাকায় গতকাল বৃহস্পতিবার একটি ছয় তলা পুরোনো ভবন ধসে কমপক্ষে নয় ব্যক্তি নিহত হয়েছে। এ ছাড়া এ দুর্ঘটনায় ১৫ জন আহত হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইনে জানানো হয়েছে।উদ্ধারকর্মীরা জানান, এখনো অনেক মানুষ ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। উদ্ধার অভিযানে সেনাবাহিনীও যোগ দিয়েছে।এলাকাটিতে বহু পুরোনো ও জরাজীর্ণ ভবন রয়েছে। পুলিশ জানিয়েছে, ধসে যাওয়া ভবনটির আশপাশের বেশ কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখান থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।