পাকিস্তানের কারাগারে জঙ্গি হামলা, ৪০০ কয়েদির পলায়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি কারাগারে আজ রোববার ভোরে জঙ্গিরা হামলা চালিয়েছে। এ ঘটনার পর কারাগার থেকে প্রায় ৪০০ কয়েদি পালিয়েছে। দেশটির এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।দেশটির এক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, কারাগারটি খাইবার পাখতুনখাওয়ার বান্নুতে অবস্থিত। বেশ কিছু ইসলামপন্থী জঙ্গি আজ ভোরে বন্দুক ও রকেট চালিত গ্রেনেড নিয়ে কারাগারটি হামলা চালায়। এরপর সেখান থেকে প্রায় ৪০০ জঙ্গি পালিয়ে যায়।কর্মকর্তারা বলছেন, পলাতক কয়েদিদের মধ্যে বেশ কিছু জঙ্গিও ছিল। এদিকে পাকিস্তান তালেবান এ হামলার দায় স্বীকার করেছে। তবে তাদের এ দাবি নিরপেক্ষ কোনো সূত্র থেকে নিশ্চিত করা যায়।