পাকিস্তানের জঙ্গিদের সহায়তা চেয়েছে আল-কায়েদা ও তালেবান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে মার্কিন বাহিনীর নেতৃত্বে চলমান যুদ্ধে পাকিস্তানি জঙ্গিদের সহায়তা চেয়েছে আল-কায়েদা ও আফগান তালেবান নেতারা। পাকিস্তানভিত্তিক ইসলামপন্থী জঙ্গি কমান্ডাররা নাম প্রকাশ না করার শর্তে গতকাল সোমবার এ কথা জানিয়েছেন। কমান্ডাররা জানান, আল-কায়েদা ও তালেবান নেতারা সব মতভেদ ভুলে মার্কিন বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে সহায়তা দিতে তাঁদের প্রতি অনুরোধ জানিয়েছেন। গত বছরের নভেম্বর ও ডিসেম্বরে পাকিস্তানের উপজাতি অধ্যুষিত এলাকায় অনুষ্ঠিত দুটি বৈঠকে তাঁরা এ অনুরোধ জানান। ওই বৈঠকে আল-কায়েদার জ্যেষ্ঠ কমান্ডার আবু ইয়াহিয়া আল লিবি, আফগান তালেবান নেতা সিরাজুদ্দীন হাক্কানি ও পাকিস্তানভিত্তিক তালেবান কমান্ডার হাকিমুল্লাহ মেহসুদ ওই বৈঠকে উপস্থিত ছিলেন।