পাকিস্তানের জন্য বড় ধরনের মার্কিন সামরিক সহায়তা আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়াশিংটন আজ শুক্রবার পাকিস্তানের জন্য বড় ধরনের সামরিক ও নিরাপত্তা সহায়তা পাকেজ ঘোষণা করতে যাচ্ছে। একজন মার্কিন কর্মকর্তা এ কথা জানিয়েছেন।যুক্তরাষ্ট্র-পাকিস্তান কৌশলগত আলোচনার শেষ দিনে আজ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এ ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে।মনে করা হচ্ছে, এ সহায়তার পরিমাণ প্রায় ২০০ কোটি মার্কিন ডলারের কাছাকাছি হবে।২০০৫ সাল থেকে পাকিস্তান সামরিক সহায়তা হিসাবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রতিবছর প্রায় ১০০ কোটি ডলারেরও বেশি অর্থ পেয়ে আসছে। তবে এ অর্থবছরে ইসলামাবাদ ২০০ কোটি ডলারের কাছাকাছি সামরিক সহায়তা পেয়েছে। মার্কিন কর্মকর্তারা বলছেন, ভবিষ্যতে জঙ্গিবিরোধী অভিযানে পাকিস্তানের সহায়তার দরকার হবে। তবে এ সহায়তা দেওয়াটা নির্ভর করছে কংগ্রেসের অনুমোদনের ওপর। কংগ্রেস অনুমোদন দিলে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে জঙ্গি ও সন্ত্রাস দমন এবং তত্সংশ্লিষ্ট কাজে প্রয়োজনীয় উপকরণ বাবদ এ সহায়তা দেবে বলে জানিয়েছে।—বিবিসি