পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাম: রাজা পারভেজ আশরাফজন্ম: ২৬ ডিসেম্বর, ১৯৫০রাজনৈতিক দল: পাকিস্তান পিপলস পার্টিপাকিস্তানের ২৫তম প্রধানমন্ত্রী। ২০১২ সালের ২২ জুন পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের সদস্যদের ভোটাভুটিতে তিনি নির্বাচিত হন। তিনি গুজার খান এলাকা থেকে দুবার জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন।জমিদার পরিবারে জন্ম নেওয়া রাজা পারভেজ আশরাফ ১৯৭০ সালে সিন্ধু বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। পিপিপিতে যোগ দেওয়ার আগ পর্যন্ত জমিদারি দেখাশোনাই ছিল তাঁর কাজ।