পাকিস্তানের পেশোয়ারে বোমা বিস্ফোরণে নিহত ৩৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে শনিবার মধ্যরাতে পর পর দুটি বোমা বিস্ফোরণে কমপক্ষে ৩৪ ব্যক্তি নিহত ও ৯০ জন আহত হয়েছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে বিবিসি অনলাইনে এ খবর জানানো হয়েছে।হতাহতের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে। পেশোয়ার পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা দোস্ত মোহাম্মদ জানিয়েছেন, প্রথম বিস্ফোরণটি তুলনামূলকভাবে ছোট ছিল। এর কয়েক মিনিট পর ওই এলাকায় আবার বড় ধরনের বিস্ফোরণ হয়। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। দোস্ত মোহাম্মদ আরও জানিয়েছেন, তাঁদের কাছে থাকা প্রাথমিক তথ্যানুসারে, দ্বিতীয় বোমাটি একটি গাড়িতে লুকানো ছিল। দূর নিয়ন্ত্রণ যন্ত্রের মাধ্যমে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয় বলে তাঁরা ধারণা করছেন।এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।