পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আদালতে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। আজ বুধবার এ আদেশ দেওয়া হয় বলে রয়টার্সের খবরে জানানো হয়।আদালতের নির্দেশনা অনুযায়ী, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে দুর্নীতির মামলা পুনরায় চালু করতে ব্যর্থ হওয়ায় প্রধানমন্ত্রীকে সুপ্রিম কোর্টে তলব করা হয়েছে। এ ব্যাপারে ২৭ আগস্ট শুনানি হবে।আজ এক সংক্ষিপ্ত আদেশে আদালত বলেন, ‘প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফের বিরুদ্ধে কেন আদালত অবমাননার মামলা করা হবে না, এর কারণ দর্শাতে আমরা একটি নোটিশ দিয়েছি।’পাকিস্তানের সর্বোচ্চ আদালতের এ আদেশে দেশটির বিচার বিভাগের সঙ্গে সরকারের দ্বন্দ্ব আরও জোরালো করবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এ পদক্ষেপ পাকিস্তানে নতুন করে রাজনৈতিক সংকট তৈরি করতে পারে।একই কারণে আদালত অবমাননার অপরাধে মাত্র দুই মাস আগে ইউসুফ রাজা গিলানিকে প্রধানমন্ত্রীর পদে অযোগ্য ঘোষণা করা হয়।