পাকিস্তানের প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র ব্যর্থ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, সরকার ও নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের হত্যা করার জঙ্গিদের পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে পাকিস্তানের পুলিশ। আজ বৃহস্পতিবার পাকিস্তানের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা জানান, গতকাল বুধবার সাত জঙ্গিকে গেপ্তার করে তাঁরা এ প্রচেষ্টা ব্যর্থ করে দেন। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা আবিদ কাদরি জানান, গ্রেপ্তার হওয়া জঙ্গিদের জিজ্ঞাসাবাদ থেকে হত্যার ষড়যন্ত্রের কথা তাঁরা জানতে পারেন। তিনি বলেন, ‘আমারা এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করে তাদের হামলার প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছি।’ প্রসঙ্গত, গতকাল বুধবার মধ্য পাকিস্তানের কোনো এক গ্রামে জঙ্গিদের সঙ্গে পুলিশের গুলিবিনিময় হয়। এরপর দুইজন জঙ্গি পালিয়ে যেতে সমর্থ হলেও সাতজন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এপি