পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারির পদত্যাগ চায় সেনাবাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির পদত্যাগ চায় সে দেশের সেনাবাহিনী। কোনো অভ্যুত্থান নয়, আইনি প্রক্রিয়ায় প্রেসিডেন্ট জারদারির পদত্যাগ চায় তারা। দেশটির সামরিক বাহিনী সূত্রে এই তথ্য জানা গেছে।গত মে মাসে পাকিস্তানে মার্কিন বাহিনীর অভিযানে আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানের সেনাবাহিনীর হাত ছিল বলে অভিযোগ ওঠে। এর পর থেকে দেশটির বেসামরিক সরকারের সঙ্গে সেনাবাহিনীর উত্তেজনা চলছিল।একজন সেনা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘প্রেসিডেন্ট জারদারির প্রতি কে হতাশ নয়? তাঁর রাজনৈতিক বিরোধীরা এবং রাস্তায় নেমে আসা সাধারণ জনগণ তো অবশ্যই, সরকারের মধ্যে থাকা অনেকেই প্রেসিডেন্ট জারদারির প্রতি হতাশ।’ এ ব্যাপারে জানতে বার্তা সংস্থার পক্ষ থেকে পাকিস্তান সেনাবাহিনীর এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হয়। ওই মুখপাত্র এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি।প্রেসিডেন্ট জারদারি ৬ ডিসেম্বর হঠাৎ করেই চিকিৎসার জন্য দুবাই যান। গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, হূদেরাগে আক্রান্ত হওয়ার পরই জারদারির স্ট্রোক হয়। রয়টার্স।