পাকিস্তানের প্রেসিডেন্টের ক্ষমতা হ্রাস করা হবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের জাতীয় পরিষদ প্রেসিডেন্টের একচ্ছত্র ক্ষমতা হ্রাস করার উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে আজ শুক্রবার সংবিধান সংশোধনের বিল পার্লামেন্টে উপস্থাপন করা হয়েছে। পাকিস্তানের প্রেসিডেন্টের ক্ষমতা নিয়মতান্ত্রিক করার জন্য আসিফ আলি জারদারি প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বিরোধী দল তাঁর এই প্রতিশ্রুতি বাস্তবায়ন না করার জন্য সমালোচনা মুখর হয়ে ওঠে। পাকিস্তানের সাবেক প্রেসিডেন্টরা কতগুলো বিষয়ে পার্লামেন্টের ক্ষমতা হরণ করেন। সাবেক সেনাশাসক জিয়াউল হক ও পারভেজ মোশাররফ প্রেসিডেন্ট হয়ে তাঁদের ক্ষমতা নিরঙ্কুশ করেন।এই সংবিধান সংশোধনের ক্ষেত্রে সব রাজনৈতিক দলেরই সমর্থন আছে। এপি জানায়, সংবিধান সংস্কারের খসড়া কমিটির প্রধান সিনেটর রেজা রাব্বানী বলেন, ‘সংবিধান সংশোধনীর এ প্রস্তাব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করবে। এটি সবার জন্য একটি আকাঙ্ক্ষিত বিল।’