পাকিস্তানের মন্ত্রিসভার বিলুপ্তি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি তাঁর মন্ত্রিসভার বিলুপ্তি ঘোষণা করেছেন।আজ বুধবার বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, গিলানির মন্ত্রিসভার সব সদস্য পদত্যাগ করেছেন। সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গিলানি এখন একটি ছোট মন্ত্রিসভা ঘোষণা করবেন বলে জানা গেছে।সংবিধানের সংশোধন অনুযায়ী সরকারের মন্ত্রিসভার আকার কমিয়ে আনার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়।এই সিদ্ধান্ত নেওয়ার জন্য বিরোধী দল পিএমএলএন ও পশ্চিমা দাতাদের চাপও ছিল। তারা ‘জাম্বো’ মন্ত্রিসভার বিপক্ষে সুপারিশ করেন এবং সরকারের ব্যয় সংকোচ করার দাবি করেন। পিটিআই।