পাকিস্তানের সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান বুধবার পরমাণু বোমা বহনে সক্ষম একটি মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। দেশটির সংশ্লিষ্ট সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে আল-জাজিরা টেলিভিশনের অনলাইন এ খবর জানিয়েছে। ১৯ এপ্রিল প্রথমবারের মতো পরমাণু অস্ত্র বহনে সক্ষম ‘অগ্নি-৫’ নামের একটি আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) সফলভাবে উেক্ষপণ করে ভারত। ওই ক্ষেপণাস্ত্র বেইজিং ও পূর্ব ইউরোপে আঘাত হানতে সক্ষম। ওই ঘটনার কয়েক দিনের ব্যবধানেই আজ বুধবার সকালে ‘শাহিন-ওয়ান এ’ নামে মধ্যপাল্লার একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, আজ সকালে ভারত মহাসাগরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রটি উেক্ষপণ করা হয় এবং তা লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানে। ভারতের বিভিন্ন অংশে এ ক্ষেপণাস্ত্রটি আঘাত হানতে পারবে বলে উল্লেখ করা হয়েছে। তবে ক্ষেপণাস্ত্রটির পাল্লা সম্পর্কে নির্দিষ্ট করে কোনো তথ্য দেয়নি দেশটির সামরিক কর্মকর্তারা।পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে বলা হয়েছে, এবারের ক্ষেপণাস্ত্রটির জন্য নতুন একটি নকশা প্রণয়ন করা হয়েছে। এর আওতা ও কারিগরি দিক আগের থেকে উন্নত। এ প্রসঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর কৌশলগত পরিকল্পনা বিভাগের মহাপরিচালক জেনারেল খালিদ কিদাই বলেন, শাহিন-ওয়ান এ’-এর উন্নত সংস্করণ পাকিস্তানের প্রতিরক্ষা ক্ষমতাকে আরও সুদৃঢ় ও শক্তিশালী করবে।