পাকিস্তানের সাংবাদিক হত্যাকাণ্ডে হিলারির নিন্দা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের সাংবাদিক সৈয়দ সেলিম শাহজাদের হত্যাকাণ্ডের ঘটনার তীব্র নিন্দা করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।জানা গেছে, সাংবাদিক সেলিম শাহজাদ তিন দিন আগে ইসলামাবাদে নিখোঁজ হওয়ার পর গতকাল মঙ্গলবার তাঁর লাশ পাওয়া যায়। তিনি পাকিস্তানের নৌবাহিনীতে আল-কায়েদার অনুপ্রবেশের ওপর একটি নিবন্ধ লিখেছিলেন। এই হত্যাকাণ্ডের জন্য একটি মানবাধিকার সংগঠন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইকে দায়ী করেছে বলে জানা গেছে।আরও জানা গেছে, পাকিস্তান সরকার এই সাংবাদিককে গুম ও হত্যাকাণ্ডের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে।সৈয়দ সেলিম শাহজাদ এশিয়া টাইমস অনলাইন ও একটি ইটালিয়ান বার্তা সংস্থার পাকিস্তানি প্রতিনিধি ছিলেন। আজ বুধবার করাচিতে তাঁর লাশ দাফন করা হয়েছে বলে জানা গেছে। বিবিসি অনলাইন।