পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করা যুক্তরাষ্ট্রের ঠিক হয়নি: গিলানি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাবোটাবাদে যুক্তরাষ্ট্রের ঝটিকা হামলা চালানোর ব্যাপারে পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করা ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি।ফ্রান্সে এক সরকারী সফরকালে গিলানি এই মন্তব্য করেন।গিলানি বলেন, কোনো ‘শর্টকাট বা বাইপাস’ করা যুক্তরাষ্ট্রের উচিত হয়নি। পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান বহুমুখী সহযোগিতামূলক সম্পর্কের মধ্যে সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনাটি খুবই উদ্বেগের ঘটনা।গিলানি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের বহু উত্থান-পতন আছে। তিনি এ ব্যাপারে সিআইএর কনট্রাক্টর রেমন্ড ডেভিসের কথা উল্লেখ করেন। ডেভিস লাহোরে দুই পাকিস্তানিকে হত্যা করেছিলেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হতে বেশ কিছুদিন সময় লাগবে বলে তিনি মনে করেন। পিটিআই।