পাকিস্তানের হাইকমিশনার হলেন সুহরাব হোসাইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার সুহরাব হোসাইনকে পাকিস্তানের হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে। আজ বুধবার এক বিবৃতিতে এ কথা জানানো হয়। জানা গেছে, কূটনীতির দীর্ঘ পেশাজীবনে সুহরাব হোসাইন উজবেকিস্তান ও থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং কানাডায় হাইকমিশনার ছিলেন। এ ছাড়া তিনি ব্যাংকক, বার্মিংহাম, অটোয়া ও প্যারিসে বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণরসায়নে স্নাতকোত্তর শিক্ষা শেষে ১৯৭৩ সালে তিনি কূটনীতিক হিসেবে কাজ শুরু করেন। সুহরাব হোসাইন তিন সন্তানের জনক। ইউএনবি।