পাক্ষিক অনুষ্ঠানে গীতিসত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ ভালো মানের অনুষ্ঠান উপস্থাপনে সংগঠনগুলোকে সহযোগিতা দান এবং শ্রোতা-দর্শকদের দর্শনীর বিনিময়ে গান শোনার আগ্রহ সৃষ্টির লক্ষ্যে নিয়মিত পাক্ষিক অনুষ্ঠান আয়োজন করছে। ২৬ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় এই অনুষ্ঠান হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যশালা মিলনায়তনে। এবারের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবে ‘গীতিসত্র’। অনুষ্ঠানের টিকিটের শুভেচ্ছামূল্য ৫০ ও ৩০ টাকা। বিজ্ঞপ্তি।